দাঁড়িয়ে থাকা কনটেইনারের পিছনে মারুতির ধাক্কা, মৃত ২ - The News Lion

দাঁড়িয়ে থাকা কনটেইনারের পিছনে মারুতির ধাক্কা, মৃত ২




দি নিউজ লায়ন ;  ৪ দিনের সদ্যজাতকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা কনটেইনারের পিছনে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুজনের। মৃতেরা হল প্রদীপ আদক (৫২) ও দীপ মন্ডল (৩৮)। বাড়ি আমতা ২ নং ব্লকের জয়পুরে। দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আমতা রানীহাটি রাজ্য সড়কে জগৎবল্লভপুর থানার লালপোলের কাছে।


জানা গেছে জয়পুরের বাসিন্দা মাহ্নবী আদক গত সোমবার একটি সন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করার পর শিশুটির বাবা সেখানে থেকে গেলেও মা মাহ্নবী এ জেঠু প্রদীপ আদক একটি মারুতি ভ্যানে করে বাড়ির পথে রওনা দেয়। 


জানা গেছে শুক্রবার সকাল ৬ টা নাগাদ গাড়িটি আমতা অভিমুখে যাওয়ার সময় লালপোলের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কনটেইনারের পিছনে ধাক্কা মারে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রদীপ আদক ও গাড়ির চালক দীপ মন্ডলের মৃত্যু হয়। 


গাড়িতে থাকা মাহ্নবী আদককে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই এই দূর্ঘটনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.